Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডাকাতি করতে গিয়ে গণপিটুনির শিকার নেতাকে বহিষ্কার করলো বিএনপি

সম্প্রতি সিলেটে ডাকাতির ঘটনায় মাহফুজুর রহমান গণপিটুনির শিকার হন

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১০:২৬ পিএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পৌর বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি সিলেটে ডাকাতি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছিলেন তিনি। 

শনিবার (৯ আগস্ট) দুপুরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মাহফুজুর রহমান পাকুন্দিয়া পৌর সদরের বড়বাড়ির বাসিন্দা। ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পাকুন্দিয়া পৌর বিএনপির সুপারিশক্রমে ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক মাহফুজুর রহমানের এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীদের মাহফুজুর রহমানের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

এই বিষয়ে পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিন বলেন, “সম্প্রতি সিলেটে ডাকাতির ঘটনায় মাহফুজুর রহমান গণপিটুনির শিকার হন। এই ঘটনায় বিরুদ্ধে একটি ডাকাতির মামলা করা হয়। বিষয়টি কেন্দ্রীয় বিএনপির নজরে আসার পরই তাকে বহিষ্কার করা হয়েছে।”

   

About

Popular Links

x