Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্থল নিম্নচাপ, আগামীকাল থেকে বৃষ্টি বেড়ে থাকতে পারে কয়েক দিন

দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৬ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন আছে ভারতের ওডিশা উপকূলে অবস্থান করছে। তবে এর প্রভাবে আগামীকাল বুধবার (২০ আগস্ট) থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এর প্রভাবে উত্তর উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। স্থল নিম্নচাপটি অনেক দূরে থাকলেও দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, স্থল নিম্নচাপটি আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করেছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপ সৃষ্টি হয়েছে। আর সে কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে ওই স্থল নিম্নচাপের প্রভাবে আগামীকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়ে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সংবাদ মাধ্যম প্রথম আলোকে বলেন, ‘‘দেশজুড়ে যে টানা বৃষ্টি হবে, তা নয়। তবে আগামীকাল থেকে বৃষ্টি বাড়তে পারে। আর তা অন্তত তিন দিন থাকতে পারে।’’

   

About

Popular Links

x