Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গু রোগী ৩০ হাজার ছুঁইছুঁই

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৩০

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৫:০৬ পিএম

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন আরও ৪৩০ জন। 

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব আক্রান্তের রেকর্ড করা হয়। বুধবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০১ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩২৯ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৬.৮% পুরুষ এবং ৪৩.২% নারী।

এ বছরের ১ জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২৯,৯৪৪ জন। এর মধ্যে ৫৯.৩% পুরুষ এবং ৪০.৭% নারী।

   

About

Popular Links

x