Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

জ্বালানি প্রতিমন্ত্রী: সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে

আগামী ৩ মাসের জ্বালানি সংরক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পিএম

দোকান মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে দোকান-পাট ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  

রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, “কমপক্ষে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ চেয়ে আবেদন করেছিল দোকান মালিক সমিতি। যদিও গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীতে প্রধানমন্ত্রী দোকান মালিক সমিতির আবেদন এবং অনুরোধ বিবেচনা করে পুনর্মূল্যায়ন করে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অবশ্যই জরুরি সেবাপ্রদানকারীরা এই নির্দেশনার বাইরে থাকবে।” 

এপ্রিল মাসে সব ধরনের জ্বালানি চাহিদা পূরণের প্রস্তুতি সরকারের রয়েছে এবং আগামী তিন মাসের জ্বালানি চাহিদা মজুতের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। 

 

 

   

About

Popular Links

x