বগুড়া-৬ আসনের উপনির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) পর্যন্ত তারা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।
নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান বগুড়া-৬ আসনের রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম। এছাড়া নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
বগুড়া সদর উপজেলার তিনটি বেইজ ক্যাম্পে অবস্থান নিয়ে ইতোমধ্যে তারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন। শুক্রবার (৩ এপ্রিল) থেকে বিজিবি সদস্যরা সক্রিয়ভাবে এলাকায় টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছেন।
এদিকে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।



