Friday, June 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

২০ বছর ছদ্মবেশে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ছদ্মবেশ নিয়ে দীর্ঘদিন ধরে রাজশাহীর রাজপাড়া থানা এলাকায় বসবাস করতেন তিনি 

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৩ পিএম

রাজশাহীতে দীর্ঘ ২০ বছর ধরে ছদ্মবেশে থাকা বরিশালের ধর্ষণ মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। এতদিন তিনি ছদ্মবেশে আত্মগোপন করে রাজশাহীতে বসবাস করলেও শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পারেননি তিনি।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের রাজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. খলিল। তিনি বরিশালের উজিরপুর উপজেলার বারাইকান্দি গুঠিয়া গ্রামের বাসিন্দা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি কারাদণ্ড নিয়ে পলাতক থাকার বিষয়টি স্বীকার করেছেন।

র‌্যাব জানায়, উজিরপুর থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি খলিল। পলাতক অবস্থায় মামলার রায় হলে সাজা এড়াতে তিনি ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন ধরে রাজশাহী নগরীর রাজপাড়া থানা এলাকায় বসবাস করে আসছিলেন।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

   

About

Popular Links

x