Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সুন্দরবনে বনদস্যুর গুলিতে আহত জেলে

কাঁকড়া আহরণ করতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়েছেন

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পিএম

সুন্দরবনে কাঁকড়া আহরণ করতে গিয়ে বনদস্যুর গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক জেলে আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায়  সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখে এ ঘটনা ঘটে।

আতিয়ার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মান্দার গাজীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে সুন্দরবনের নির্দিষ্ট এলাকায় কাঁকড়া আহরণ করতে যান আতিয়ার রহমান। এ সময় হঠাৎ বনদস্যুদের একটি দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আতিয়ার গুরুতর আহত হন। সহযোগী জেলেরা দ্রুত তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

স্থানীয়রা বলেন, “সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে প্রায়ই বনদস্যুদের তৎপরতা দেখা যায়। এ কারণে জেলে ও বনজীবীদের জীবন-জীবিকা হুমকির মুখে।”  

বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, “শ্যামনগর থানা পুলিশ ও কৈখালী কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়েছে।” 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “আমরা বনদস্যু নির্মূলে তৎপর আছি। যৌথ অভিযানের জন্য সবার সঙ্গে কথা হচ্ছে। দ্রুত যৌথ অভিযান পরিচালনা করা হবে। আহত জেলের খবর নেওয়ার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।” 

এ ঘটনায় স্থানীয় জেলেদের আতঙ্ক আতঙ্ক তৈরি হয় এবং তারা দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

   

About

Popular Links

x