রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম রোগের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মোট ৫০ জন শিশুর মৃত্যু হলো। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১৩২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টা থেকে থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এই চার শিশুর মৃত্যু হয়েছে।
এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ২৭ জন ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৪ শিশু। হাসপাতালটিতে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৪৭৯ জন। আর চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫০ শিশু।



মৃত্যুর পর আইসিইউয়ের বেড পেল ২ মাসের শিশুটি
রামেক হাসপাতালে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু