Monday, October 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

সুনামগঞ্জে ফেসবুক পোস্টে ধর্ম অবমাননার অভিযোগে যুবক আটক

অজ্ঞাতনামা ব্যক্তিরা ভুয়া ফেসবুক আইডি খুলে ধর্ম অবমাননাকর পোস্ট দিয়েছে বলে থানায় ওই যুবকের জিডি

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পিএম

সুনামগঞ্জের তাহিরপুরে কৃপেশ চন্দ্র রায়ের ফেসবুক আইডি থেকে ধর্ম অবমাননার পোস্ট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অন্যদিকে কৃপেশ চন্দ্র রায় এ ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সোমবার (২৬ অক্টোবর) দায়ের করা সাধারণ ডায়েরিতে (জিডি) তিনি উল্লেখ করেন, অজ্ঞাতনামা বিবাদীরা ‘কৃপেশ রায়’ নামে ফেসবুক আইডি খুলে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের রাজারগাঁও গ্রামের কৃপেশ চন্দ্র রায় (৪০) অভিযোগ করে জিডিতে বলেন, ভুয়া ‘কৃপেশ রায়’ নামে ফেসবুক আইডি থেকে তার স্ত্রী সন্তান ও পরিবার ছবি ব্যবহার করে আপত্তিকর সাম্প্রদায়িক উস্কাসিমূলক পোস্ট ও ভিডিও প্রকাশ করায় তার ও পরিবারের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন। বিবাদীদের আচরণের প্রেক্ষিতে তিনি ও তার পরিবারের লোকজন জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) দীপক চন্দ্র দাস জানান, ফেসবুকে ধর্ম অবমাননা করে পোস্ট দেওয়ার অভিযোগে কৃপেশ চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

   

About

Popular Links

x