Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আপত্তি সত্ত্বেও সংসদে বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

এনিয়ে চলতি সংসদ অধিবেশনে চার বারের মতো বিরোধী দলের ওয়াকআউটের ঘটনা ঘটল

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পিএম

সংসদে প্রবল আপত্তি সত্ত্বেও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল পাস করার প্রতিবাদে অধিবেশন থেকে ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল।

শুক্রবার (১০ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।

বিলটি পাসের পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন। তার ঘোষণার পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।

ওয়াকআউটের আগে সরকারি দলের বিরুদ্ধে “বিশ্বাসভঙ্গ”র অভিযোগ তোলেন বিরোধীদলীয় নেতা।

এ সময় শফিকুর রহমান বলেন, “আজকে আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করলাম।”

এর আগে, বিরোধীদলীয় নেতা স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ তোলেন।

বিশেষ কমিটির বৈঠকের সমঝোতার ব্যত্যয় ঘটিয়ে “জুলাই স্মৃতি জাদুঘর বিল” সংশোধিত আকারে পাসের প্রেক্ষাপটে উভয় পক্ষের দীর্ঘ বির্তকের জের ধরে এ ওয়াকআউটের ঘটনা ঘটেছে।

এনিয়ে চলতি অধিবেশনে চারবারের মতো ওয়াকআউটের ঘটনা ঘটল। এর আগে, বৃহস্পতিবার “গণবিরোধী” বিল পাসের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াক আউট করেছিল বিরোধী দল।

   

About

Popular Links

x