Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিজিবির ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

রবিবার বেনাপোল-শার্শা সড়কের আমড়াখালি বিজিবি চেকপোস্টের সামনে এ ঘটনা ঘটে

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০১:০৩ পিএম

যশোরের বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি থ্রি টন ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে রোমান হোসেন (২১) নামে এক ব্যক্তির।

রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোল-শার্শা সড়কের আমড়াখালি বিজিবি চেকপোস্টের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত রোমান যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের সুমন হোসেনের ছেলে। তিনি শার্শা বাজার থেকে সাইকেলে চড়ে বেনাপোলের দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে।

যশোর-বেনাপোল হাইওয়ে (নাভারন) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহসিন আলী জানান, গতকাল বিকেলে রোমান শার্শা বাজার থেকে সাইকেলে করে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। আমড়াখালী বিজিবি চেকপোস্টে পৌঁছুলে বিজিবির একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন রোমান। 

তাৎক্ষণিকভাবে শার্শা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে যশোর সদর হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। পরে ওই হাসপাতালের চিকিৎসক বিচিত্র মল্লিক তাকে মৃত ঘোষণা করেন । বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালটির মর্গে রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

 

   

About

Popular Links

x