Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘সরাইলের হাসপাতালটি নিজেই মুমুর্ষু রোগী’

বৃহস্পতিবার সংসদে এ কথা বলেন রুমিন ফারহানা

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন ইস্যু নিয়ে সমালোচনায় মুখর ছিলেন তিনি। বর্তমান সংসদেও একইভাবে তুলে ধরছেন সমাজের বিভিন্ন অসঙ্গতির চিত্র। এবারে মুখ খুললেন নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনের আলোচনায় নিজ সংসদীয় এলাকার হাসপাতালটিকে ‘রোগীর’ সঙ্গে তুলনা করতে দেখা যায় তাকে।

রুমিন ফারহানা বলেন, “আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য একটি হাসপাতাল আছে যেটি মাত্র ৫০ শয্যা বিশিষ্ট। এবং সেই হাসপাতালটি নিজেই একটা রোগীর মতো। এখানে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, কর্মচারী, চাহিদামাফিক ঔষধ, আধুনিক যন্ত্রপাতি সবকিছুর সংকট বিদ্যমান। হাসপাতালটিতে ১০ কোটি টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল।”

কিন্তু ৫ আগস্টের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় এখন পুরাতন দোতলা ভবনে কাজ চলছে বলে জানান এ সংসদ সদস্য।

তার ভাষ্য, হাসপাতাল ভবনটি দেখলেই রোগাক্রান্ত মনে হয়। হাসপাতালটিতে চিকিৎসক, কনসালটেন্ট ও নার্সসহ ৬৪টি পদ শূন্য রয়েছে।

   

About

Popular Links

x