Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে মিথ্যা বয়ান ছড়ানোর অভিযোগ নাছিরের

নাছির উদ্দীন নাছির বলেন, অতীতেও বিভিন্ন সময় গুজব ও অপপ্রচারের মাধ্যমে ব্যক্তিগত ও রাজনৈতিক চরিত্র হননের চেষ্টা দেখা গেছে

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২১ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যা বয়ান ও অপপ্রচার ছড়িয়ে রাজনৈতিক পরিবেশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

শনিবার নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে একটি পক্ষ জনমতকে প্রভাবিত করার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে তিনি দাবি করেন।

নাছির উদ্দীন নাছির তার পোস্টে আরও উল্লেখ করেন, অতীতেও বিভিন্ন সময় গুজব ও অপপ্রচারের মাধ্যমে ব্যক্তিগত ও রাজনৈতিক চরিত্র হননের চেষ্টা দেখা গেছে। তবে এসব অপপ্রচার শেষ পর্যন্ত টেকসই হয় না এবং সত্যের সামনে তা টিকে থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনা ও ইস্যু নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর বয়ানকে রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী বলে অভিহিত করেন। একই সঙ্গে তিনি বলেন, মতভেদ থাকা স্বাভাবিক হলেও গণতান্ত্রিক চর্চায় দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি।

নাছির তার পোস্টে রাজনৈতিক অঙ্গনে সহনশীলতা ও শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, মিথ্যা তথ্য ও অপপ্রচার কোনোভাবেই গণতান্ত্রিক সংস্কৃতিকে শক্তিশালী করতে পারে না, বরং তা সমাজে বিভাজন সৃষ্টি করে।

   

About

Popular Links

x