Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন

টাঙ্গাইলের স্পেশাল জজ আসামির অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পিএম

টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামী মো. সোলায়মানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার অপর তিন আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে স্পেশাল জজ দিলারা আলো চন্দনা এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সোলায়মান গালুটিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। রায় ঘোষণার সময় স্বামী মো. সোলায়মান পলাতক ছিলেন।

স্পেশাল জজ কোর্টের পিপি শাহজাহান কবির বলেন, “সোলায়মানের স্ত্রী আয়শা খানমের গায়ের রং কালো থাকায় তাদের  প্রতিনিয়ত ঝগড়া হতো। ২০০৭ সালের ৫ মার্চ রাতে ঝগড়ার এক পর্যায়ে সোলায়মান তার স্ত্রীকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুমের জন্য গালুটিয়া এলাকায় বাঁশঝাড়ে ফেলে দেয়। পরদিন স্থানীয় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।”

তিনি জানান, এ ঘটনায় আয়শা খানমের মামা আদম আলী বাদি হয়ে ৬ মার্চ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২৬ সেপ্টেম্বর স্বামী সোলায়মান, শ্বশুর আব্দুল বারেক, শ্বাশুড়ী ও ভাসুরের নামে অভিযোগপত্র জমা দেন। আদালত সমস্ত সাক্ষ্যপ্রমাণ শেষে রায় ঘোষণা করেন।

   

About

Popular Links

x