Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩০ পিএম

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে নাজনিন খাতুন (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হালসা রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাসিরুল্লাহ খান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত নাজনিন খাতুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজপলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।

পুলিশের উপপরিদর্শক (এসআই) নাসিরুল্লাহ খান জানান, পারিবারিক কলহের কারণে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে খুলনা হতে চাঁপাইনবাবগঞ্জগামী  মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়েছে।

ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

   

About

Popular Links

x