Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশজুড়ে জরুরি সতর্কবার্তা জারি

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করা হয়

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পিএম

রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য উগ্রবাদী হামলার আশঙ্কায় পুলিশ সদর দপ্তরের জারি করা বিশেষ সতর্কবার্তার বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। 

শনিবার (২৫ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটিটিসি’র যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন এই তথ্য জানান।

সম্প্রতি গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ উগ্রবাদী সদস্য ইসতিয়াক আহম্মেদ ওরফে সামীর সঙ্গে একটি বাহিনীর দুই চাকরিচ্যুত সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়ার পর গত ২৩ এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে একটি বিশেষ চিঠি পাঠানো হয়। চিঠিতে জাতীয় সংসদ ভবন, পুলিশ ও সেনাবাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয় এবং শাহবাগ চত্বরের মতো জনবহুল স্থানে বোমা বা আগ্নেয়াস্ত্র দিয়ে হামলার আশঙ্কার কথা বলা হয়েছিল।

এই সতর্কবার্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুনশী শাহাবুদ্দীন বলেন, “আমরা এই তথ্য পেয়েছি এবং সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স টিম বিষয়টি গুরুত্বের সাথে তদারকি করছে। সম্ভাব্য যে কোনো ঝুঁকি মোকাবিলায় সিটিটিসি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।”

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট কোনো উগ্রবাদী সংগঠন বা গোষ্ঠীকে শনাক্ত করার বিষয়ে তদন্তের স্বার্থে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে সাধারণ মানুষের মধ্যে যেন অহেতুক ভীতি তৈরি না হয়, সে বিষয়ে আশ্বস্ত করেছেন এই কর্মকর্তা। 

তিনি বলেন, “আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের টিমগুলো কাজ করছে, ইনশাল্লাহ আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবো।”

   

About

Popular Links

x