ঢাকা জেলায় প্রথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে। যা এই জেলার ইতিহাসে প্রথম ঘটনা। এর আগে, ঢাকায় প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়।
ঢাকা জেলার এসপি হিসেবে প্রথমবারের মতো পদায়ন করা কর্মকর্তার নাম শামীমা পারভীন। তিনি বর্তমানে পুলিশ অধিদপ্তরে কর্মরত রয়েছেন।
জানা গেছে, শামীমা পারভীন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের হুইপ রকিবুল ইসলামের স্ত্রী।
এর আগে, গত ২২ এপ্রিল ঢাকা জেলার নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয় ফরিদা খানমকে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন।



ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম