Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সৎ মায়ের সঙ্গে অভিমান: ১৩ বছরের কিশোরীর আত্মহত্যা

পারিবারিক বিরোধ সৎ মায়ের সঙ্গে অভিমানকে কেন্দ্র করে গলায় ফাঁস দেন তিনি

আপডেট : ০১ মে ২০২৬, ০৮:২৯ পিএম

নাটোরের লালপুরে সৎ মায়ের সঙ্গে অভিমান করে নূপুর খাতুন (১৩) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (০১ মে) সকালে উপজেলার বড়বড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নূপুর খাতুন উপজেলার বরবড়িয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধ ও সৎ মায়ের সঙ্গে অভিমানকে কেন্দ্র করে নিজ বসতঘরের ভেতরে গলায় ফাঁস দেয় নূপুর। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্তে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

   

About

Popular Links

x