Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ময়মনসিংহে চলন্ত নাগরদোলা ভেঙে শিশুসহ আহত ৮

ব্রহ্মপুত্র নদ সংলগ্ন জয়নুল উদ্যানে নাগরদোলাটি চলন্ত অবস্থায় হঠাৎ ভেঙে মাটিতে পড়ে যায়

আপডেট : ০১ মে ২০২৬, ১১:০৭ পিএম

ময়মনসিংহ নগরীর জয়নুল উদ্যানে চলন্ত নাগরদোলা ভেঙে পড়ে শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন।

শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ব্রহ্মপুত্র নদ সংলগ্ন পার্কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সন্ধ্যায় পার্কে দর্শনার্থীর ভিড় ছিল। এ সময় নাগরদোলাটি চলন্ত অবস্থায় হঠাৎ ভেঙে মাটিতে পড়ে যায়। এতে শিশুসহ কয়েকজন আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে পাঁচজন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাস্থলে উপস্থিত আবুল মনসুর অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই পার্কে অবৈধভাবে নাগরদোলা বসিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলেই এমন দুর্ঘটনা ঘটেছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ গোলাম মাওলা জানান, নাগরদোলা ভেঙে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে, যাদের সবাই শিশু।

এদিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।“

   

About

Popular Links

x