এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রবিবার (৩ মে) দীর্ঘমেয়াদি এক আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে দেশে একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেসময় তাপমাত্রা হতে পারে ৪০ থেকে ৪১.৯ সেলসিয়াস।
এছাড়া ২-৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
এদিকে, গত এপ্রিলে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা বেশি ৭৫.৭% বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



