Tuesday, June 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

আলোচিত ডিসি মাসুদকে চট্টগ্রামের এসপি হিসেবে বদলি 

রমনার ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে আলোচনায় আসেন তিনি

আপডেট : ০৬ মে ২০২৬, ০৩:২৬ পিএম

পুলিশের আবারও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের আলোচিত উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে। 

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। 

রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে নানা কারণে আলোচনায় আসেন মাসুদ আলম। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা—যমুনা, সচিবালয়, হাইকোর্ট ও টিএসসি এলাকায় বিভিন্ন দাবিদাওয়া নিয়ে হওয়া আন্দোলন নিয়ন্ত্রণে তাঁর ভূমিকা নানা আলোচনার জন্ম দেয়। 

রমনা বিভাগের ডিসি হিসেবে যোগদানের আগে মাসুদ আলম পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পেও কর্মরত ছিলেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করা মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা। তাঁর গ্রামের বাড়ি বগুড়া জেলায়।  

 

   

About

Popular Links

x