গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৯ মে) ভোরে উপজেলার রাউৎকোনা (পূর্ব পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফোরকানের স্ত্রী শারমিন (৩২), শ্যালক রসুল (২২), তিন মেয়ে মিম (১৪), হাবিবা (১০), ফারিয়া (২)। ঘটনার পর থেকে শারমিনের স্বামী ফোরকান মিয়া পলাতক রয়েছেন।
ফোরকান প্রাইভেটকার চালিয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে রাউতকোনা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
নিহত শারমিনের স্বজন সাকিবের অভিযোগ, শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭ টার দিকে রসুলকে চাকরি দেওয়ার কথা বলে ফোনে বাসায় ডেকে নিয়ে যান ফোরকান। পরে রাতের খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়লে স্ত্রী, শ্যালক এবং তিন কন্যাকে জবাই করে হত্যা করেন তিনি।”
কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ির গৃহকর্তা ফোরকান মিয়াই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তিনি তার তিন সন্তান, স্ত্রী ও শ্যালককে জবাই করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই ফোরকান পলাতক রয়েছেন।



টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বিশেষ চাহিদাসম্পন্নদের চলাফেরায় নতুন আশার আলো দেখাচ্ছে ওয়াকিমুল
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত