Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নাচ করায় বিএনপি নেতা বহিষ্কার

তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১০:১৩ পিএম

ব্রাজিলের বিজয়ে মহিলাদের থ্রি-পিচ পরে নৃত্য করার কারণে দলীয় পদ হারিয়েছেন বিএনপি নেতা খন্দকার আমিনুল ইসলাম মিন্টু। 

রবিবার (৫ জুলাই) মির্জাপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. হারুন অর রশিদ দলীয় প্যাডে তাকে সব পদ থেকে বহিষ্কারের আদেশ দিয়ে চিঠি দিয়েছেন। 

খন্দকার আমিনুল ইসলাম মিন্টু টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। 

জানা যায়, বিশ্বকাপ ফুটবল খেলায় সম্প্রতি ব্রাজিল বিজয়ী হলে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুল ইসলাম মিন্টু মহিলাদের থ্রি-পিচ বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে নৃত্য করেন। 

পরে, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে উপজেলা বিএনপির নজরে আসে। এ নিয়ে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকসহ নেতৃবন্দের নির্দেশে রবিবার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. হারুন অর রশিদ স্বাক্ষরিত প্যাডে দলীয় শৃঙ্খলা বঙ্গের অভিযোগে খন্দকার আমিনুল ইসলাম মিন্টকে বহিষ্কার করে চিঠি দেওয়া হয়। 

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপের জন্য দলীয় প্রাথমিক পদসহ, সভাপতি পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। 

মির্জাপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

   

About

Popular Links

x