Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বালুরঘাটের নিচ থেকে আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার

জামালপুরে নিখোঁজের তিনদিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আপডেট : ২১ মে ২০২৬, ০৭:১৭ পিএম

জামালপুরে নিখোঁজের তিনদিন পর বালুঘাটের নিচ থেকে জয়নাল আবেদীন নয়ন (৫০) নামের এক আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) বিকালে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এক বালু ঘাটের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জয়নাল আবেদীন নয়ন ওই এলাকার বাসিন্দা।

নয়নের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৮ মে) নয়ন আইসক্রিম বিক্রির জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেননি। পরে তার মা অনেক খোঁজাখুঁজি করেও নয়নের সন্ধান পাননি। পরে বৃহস্পতিবার বিকালে জয়নামপুর এলাকার আব্দুর রউফের বালি ঘাটের বালির স্তুপের নিচে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ইয়াহিয়া আল মামুন বলেন, “নিহত নয়ন একজন আইসক্রিম বিক্রেতা ছিলো। বালির স্তুপের নিচে মরদেহ দেখে স্থানীয়রা ৯৯৯ নাম্বারে ফোন করে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।“

   

About

Popular Links

x