Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীর পল্লবীতে শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী

শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট : ২১ মে ২০২৬, ১০:৩১ পিএম

রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার সাত বছরের শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে) রাত পৌনে ১০টার দিকে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের বাসায় যান এবং নিহত শিশুটির বাবা-মায়ের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মরদেহ এবং পরে বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আদালতে তিনি শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানা যায়।

এদিকে, ঘটনার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

   

About

Popular Links

x