Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিশু ধর্ষণের অভিযোগে উত্তেজনা: অভিযুক্তকে ঘিরে জনরোষ

মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে অভিযুক্তকে পুলিশের থেকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়

আপডেট : ২১ মে ২০২৬, ১০:৪৯ পিএম

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) বিকেলের দিকে একটি ভবনের সিঁড়িঘরে শিশুটিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করে। তবে তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার সময় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শত শত মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ করে এবং অভিযুক্তকে পুলিশের কাছ থেকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাময়িকভাবে পিছু হটে ভবনের ভেতরে অবস্থান নেয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং মাইকিংয়ের মাধ্যমে জনগণকে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানানো হয়।

এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অভিযুক্তকে থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

   

About

Popular Links

x