Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

পল্লবীতে শিশু হত্যার বিচারের দাবিতে এবার কালশীতে অবরোধ

হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি করে সড়ক অবরোধ করেন তারা

আপডেট : ০৮ জুন ২০২৬, ০২:১১ পিএম

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে এবার রাজধানীর কালশীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা।

শুক্রবার (২২ মে) সন্ধ্যার পর কালশী রোডের ফুলকলি ও আধুনিকের মোড় এলাকায় সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। এসময় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা  “আমার বোন খুন হলো কেন”, “অপরাধীর আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও” স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। এসময় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ বিক্ষোভে অংশ নেন।

বিক্ষুব্ধ স্থানীয়রা বলেন, শিশুটিকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের দীর্ঘসূত্রতা মেনে নেওয়া হবে না। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই রায় কার্যকর করার দাবি জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, দেশে বিচারহীনতার সংস্কৃতি ও দীর্ঘসূত্রতার কারণেই একের পর এক এমন নৃশংস ঘটনা ঘটছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা।

এর আগে, মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার পর মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

   

About

Popular Links

x