Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

পল্লবীতে শিশু হত্যা মামলায় অভিযোগপত্র জমা, শুনানি ১ জুন

ট্রাইব্যুনালের বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে ১ জুন শুনানির তারিখ নির্ধারণ করেছেন

আপডেট : ০৮ জুন ২০২৬, ০২:১৯ পিএম

রাজধানী ঢাকার পল্লবীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার মামলায় ২ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। 

পরে মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেওয়া হয়। এরপর ওই ট্রাইব্যুনালের বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে ১ জুন শুনানির তারিখ নির্ধারণ করেছেন। 

রবিবার (২৪ মে) বিকাল সাড়ে তিনটার কিছু পরে তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন। মহানগর আদালত অভিযোগপত্রটি সংশ্লিষ্ট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন। 

এরপর সেই আদালতের বিচারক অভিযোগপত্রটি আমলে নিয়ে ১ জুন শুনানির তারিখ নির্ধারণ করেন। শুনানির পর চার্জশিট বা অভিযোগপত্রটি গ্রহণ করা হলে বিচারিক কার্যক্রম শুরু হয়ে যাবে। 

এর আগে, সকাল সাড়ে এগারোটার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আনা হয় এই মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী রুপা আক্তারকে। 

তারপর দুপুরে সচিবালয়ের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “চার্জশিট দাখিলের পর ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচারিক কাজ সম্পন্ন হবে।” 

চার্জশিটে এই ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি করা হয়েছে সোহেল রানাকে। সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়েছে তার স্ত্রী স্বপ্না আক্তারকে।

আদালতে শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা। রাষ্ট্রপক্ষ দোষীদের সর্বোচ্চ সাজার প্রত্যাশা করেছে। আদালত শুনানি শেষে অভিযোগ আমলে নিয়েছে। আগামী ১ জুন এই মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। 

তবে, শুনানিতে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এর আগে, ঢাকা আইনজীবী সমিতি ঘোষণা দিয়েছিল যে, অভিযুক্তদের পক্ষে কেউ দাঁড়াবেন না। 

   

About

Popular Links

x