Wednesday, July 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ-উল-আজহা উদযাপন করা হয়েছে

আপডেট : ২৭ মে ২০২৬, ০৪:১৮ পিএম

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার (২৭ মে) ঈদ-উল-আজহা উদযাপন করা হয়েছে। ঢাকা ট্রিবিউনের জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ থেকে এ তথ্য জানা গেছে। 

ঢাকা, সাতক্ষীরা, বগুড়া, পটুয়াখালী, দিনাজপুর, চাঁদপুর ও মৌলভীবাজারসহ বিভিন্ন জেলার কয়েকটি এলাকায় মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন। এসব এলাকার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ-উল-ফিতরও উদযাপন করে থাকেন। 

রাজধানী ঢাকায়ও ঈদ-উল-আজহার নামাজ আদায় করেছেন একদল মুসল্লি। রাজধানীর পান্থপথের সামুরাই কনভেনশন সেন্টারে সকাল সাড়ে ৭টায় “মুসলিম উম্মাহ বাংলাদেশের” আয়োজনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

এদিকে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন করছে পটুয়াখালীর ৩৫টি গ্রামে ২৫ হাজার মানুষ। 

বগুড়ার গাবতলী উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ-উল-আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। 

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদ-উল-আজহার একটি জামাত অনুষ্ঠিত হয়েছে। 

এছাড়াও ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন স্থানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ-উল-আজহার নামাজ আদায় করেছেন মুসলমানরা।  

 

   

About

Popular Links

x