Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

জিয়াউর রহমানের ঐতিহাসিক বেতার ভাষণ নিয়ে যা বললো ভারত

ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শ্রদ্ধা জানানো হয়

আপডেট : ৩০ মে ২০২৬, ০২:৩১ পিএম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে তাকে স্মরণ করেছে ভারত। এ উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তার দেওয়া ঐতিহাসিক বেতার ভাষণের কথাও উল্লেখ করেছে দেশটি।

শনিবার (৩০ মে) সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলা ও ইংরেজি ভাষায় দেওয়া এক পোস্টে জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

পোস্টে বলা হয়, বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের স্মরণে সমবেত হয়েছে, তখন ভারতও ১৯৭১ সালের মার্চ মাসে তার কণ্ঠে ধ্বনিত সেই ঐতিহাসিক বেতার ভাষণের কথা স্মরণ করছে।

ভারতীয় হাইকমিশন উল্লেখ করে, ওই ভাষণ বাংলাদেশের জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির সংগ্রামের পথে এগিয়ে যেতে সাহস জুগিয়েছিল।

পোস্টে আরও বলা হয়, ১৯৭১ সালের মতো আজও ভারত বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। দুই দেশের জনগণের অভিন্ন আত্মত্যাগ, বন্ধুত্ব, অগ্রগতি ও সমৃদ্ধির যৌথ যাত্রার কথা তুলে ধরে ভারত বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।

   

About

Popular Links

x