Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈদের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত-ব্যাংক

রাজধানীর বিভিন্ন সড়ক ও প্রবেশপথগুলোয় যানবাহনের চাপ বেড়েছে

আপডেট : ০১ জুন ২০২৬, ১১:০৪ এএম

ঈদ-উল-আজহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শেষে খুলেছে সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার। ‌

সোমবার (১ জুন) সকাল থেকে দীর্ঘ ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন কর্মজীবীরা।

দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক, রেল ও নৌপথে রাজধানীতে ফিরতে দেখা যায় নগরবাসীকে। ফলে রাজধানীর বিভিন্ন সড়ক ও প্রবেশপথগুলোয় যানবাহনের চাপ বেড়েছে।

২৮ মে দেশব্যাপী ঈদ-উল-আজহা উদযাপন করা হয়। এ উপলক্ষে ৬ দিন ছুটি নির্ধারণ করেছিল সরকার।

   

About

Popular Links

x