Saturday, June 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শুক্রবার রাতে বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশে অবস্থিত কার্গো ভিলেজ কমপ্লেক্সে আগুনের সূত্রপাত হয় 

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৯:৫৩ এএম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

শুক্রবার (৫ জুন) রাত ১১টা ২৪ মিনিটে বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশে অবস্থিত কার্গো ভিলেজ কমপ্লেক্সে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের গণসংযোগ বিভাগের কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও জানান, রাত ১১টা ৩৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

এর আগে, গত বছরের ১৮ অক্টোবর দুপুরে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট টানা প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তখন বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট বন্ধ রাখা হয়েছিল। আগুন নেভানোর কাজে যুক্ত থাকা ২৫ জন আনসার সদস্যসহ মোট ৩৫ জন আহত হয়েছিলেন।   

   

About

Popular Links

x