Saturday, June 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

হিলি সীমান্তে ৫ জনকে ‘পুশইনের’ চেষ্টা, রুখে দিলো বিজিবি

শনিবার (৬ জুন) ভোররাত সাড়ে ৩টার সময় এ ঘটনা ঘটে

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৩:০৬ পিএম

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে ৫ ভারতীয় নাগরিককে বাংলাদেশে “পুশ-ইনের” চেষ্টা চালিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী “বিএসএফ”। 

শনিবার (৬ জুন) ভোররাত সাড়ে ৩টার সময় উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত এলাকায় এই “পুশইন” চেষ্টার ঘটনা ঘটে। 

ভারতের চকগোপালপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা এই প্রচেষ্টা চালায়। এসময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের উপস্থিতি টের পেয়ে পুশইন রুখে দেয়। 

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল লতিফুল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার ভোররাতে বিএসএফ সদস্যরা ৫জনকে ঘাসুড়িয়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এসময় বিজিবি সদস্যরা তাদের প্রতিহত করে পুশইন চেষ্টা রুখে দেয়। 

“ভারত থেকে যেন অবৈধপথে কোনো মানুষ হিলি সীমান্ত এলাকায় দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে বা বিএসএফ যেন কাউকে বাংলাদেশে পুশইন করতে না পারে সে লক্ষে বিজিবির টহল বৃদ্ধি করা হয়েছে।”

সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি বিষয়ে তিনি বলেন, “এছাড়াও অরক্ষিত সীমান্ত এলাকায় গোয়েন্দা সংস্থার পাশাপাশি বিজিবির নজরদারি করছে। এখন পর্যন্ত সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

নতুন করে কোনো পুশইন হয়নি বলেও জানিয়েছেন তিনি।

 

   

About

Popular Links

x