Monday, June 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় ফিরলেন তথ্য উপদেষ্টা, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সোমবার (১৫ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি

 

আপডেট : ১৫ জুন ২০২৬, ০১:৪১ পিএম

রাষ্ট্রীয় সফর বাতিল করে ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 

সোমবার (১৫ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে, রবিবার আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আয়োজিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনে (আইওআরএ) অংশ নিতে ভারতের রাজধানী দিল্লির উদ্দেশে রওনা দেন ডা. জাহেদ উর রহমান। 

জানা গেছে, ইমিগ্রেশনে দীর্ঘ সময় বসিয়ে রাখা হয় তাকে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সাধারণ পাসপোর্টেই ভারতে প্রবেশ করতে গিয়েছিলেন তথ্য উপদেষ্টা। কূটনৈতিক পাসপোর্ট নেওয়ার সুযোগ থাকলেও তিনি তা নেননি। ভারতে প্রবেশের তালিকায় তার পাসপোর্ট রেস্ট্রিক্টেড করা আছে। যার কারণে প্রবেশের সময় উপদেষ্টাকে আটকে দেওয়া হয়।  

পরে উচ্চ মহলের নির্দেশে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। যদিও  দিল্লিতে প্রবেশ  না করেই কলম্বো হয়ে দেশে ফেরত আসেন এ উপদেষ্টা। 

কিছু গণমাধ্যমে তাৎক্ষণিকভাবে তার আটক হওয়ার খবর প্রচার হলেও, খবরটি সঠিক নয় বলে জানা যায়।

 

   

About

Popular Links

x