Monday, June 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

আর্জেন্টিনার জার্সি পরে ট্রাইব্যুনালে পলক

ব্রাজিল আর আর্জেন্টিনা ভক্তদের নানান আচরণ ও কর্মকাণ্ড নিয়মিত আলোচিত হচ্ছে 

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৩:২২ পিএম

ক্রীড়া জগতের সবচেয়ে বড় মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশেও। ব্রাজিল আর আর্জেন্টিনা ভক্তদের নানান আচরণ ও কর্মকাণ্ড নিয়মিত আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার আলোচনায় উঠে এসেছে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

সোমবার (১৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি পরা অবস্থায় ট্রাইব্যুনাল প্রাঙ্গণে দেখা গেছে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। সে ভিডিও নিয়ে চলছে তুমুল আলোচনা। 

ভিডিওতে দেখা যায়, পুলিশের প্রিজন ভ্যান থেকে নেমে আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে হাঁটছেন পলক। এ সময় তার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য ছিলেন। ট্রাইব্যুনাল এলাকায় উপস্থিত কয়েকজনকে মোবাইল ফোনে ওই দৃশ্য ধারণ করতেও দেখা যায়। 

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় ১৪ আগস্ট রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়। 

বর্তমানে তিনি একাধিক হত্যা, হত্যাচেষ্টা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে রয়েছেন। এসব মামলার শুনানির অংশ হিসেবে সোমবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। 

   

About

Popular Links

x