Monday, June 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

সীমান্তের শূন্যরেখা থেকে নারী-শিশুসহ ১২ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন

আপডেট : ১৫ জুন ২০২৬, ০১:০৯ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুরে বিএসএফ কর্তৃক পুশ ইনের চেষ্টার পর ৪ দিন পর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা নারী ও শিশুসহ ১২ জনকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১৫ জুন) দৌলতপুর উপজেলার বিলগাথুয়া ১৪৮/৩ এস সীমান্ত পিলার এলাকা থেকে তাদেরকে ফেরত নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা জানান, সোমবার সকাল ১১টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা নারী শিশুসহ ১২ জনকে ফেরত নিয়ে যায়। তবে এ বিষয়ে আজ কোনো পতাকা বৈঠক হয়নি।

প্রসঙ্গত, শুক্রবার (১২ জুন) ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী বিএসএফ। এ সময় স্থানীয় ও টহলরত বিজিবি সদস্যরা টের পেয়ে তাদের পুনরায় ভারত সীমান্তে ফেরত পাঠায়। এরপর টানা ৪ দিন ভারতীয় সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন ওই ১২ জন।

   

About

Popular Links

x