Monday, June 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাম ও হামের উপসর্গে আর ৪ শিশুর প্রাণ গেলো

সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৬৫৬ শিশু মারা গেছে

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৫:০৬ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১,০৩৬ শিশু।

সোমবার (১৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও একটি শিশুর।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫৬৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৫৬ শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৬৪ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৭২। এই সময়ে ৮৮৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১,০৩৭ট শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৬,৯২৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০,৩৮৭। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৭১,৪৬৭ রোগী, যাদের মধ্যে ৬৭,৮৭৮ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

   

About

Popular Links

x