Tuesday, June 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

ত্রিশালে আবারও শিশু ধর্ষণের অভিযোগে ইমাম আটক

সোমবার রাতে এলাকাবাসী অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৩:৫৪ পিএম

ময়মনসিংহের ত্রিশালে তিনদিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগে ইমামকে আটক করা হয়েছে।

সোমবার (২২ জুন) রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের খালেক মন্ডল জামে মসজিদ থেকে তাকে আটক করে এলাকাবাসী পুলিশের কাছে সোপর্দ করে।  

আটক ব্যক্তি মো. ইব্রাহিম ওই মসজিদের ইমাম। তার বাড়ি উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হরিরামপুর বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত প্রায় ১০টার দিকে এলাকাবাসী অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

স্থানীয়দের দাবি, আটকের পর উপস্থিত লোকজনের প্রশ্নের মুখে অভিযুক্ত ব্যক্তি অভিযোগের বিষয়ে স্বীকারোক্তি মূলক বক্তব্য দেন, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় অভিযুক্ত ইমাম ঐ শিশুকে একদিন ধর্ষণের কথা স্বীকার করেছেন।  

এ বিষয়ে ত্রিশাল থানার এসআই নাহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগের পর স্থানীয় লোকজন অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।”

এর আগে, গত ২০ জুন উপজেলার চিকনা মনোহর গ্রামে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে আরেক মসজিদের ইমাম মাওলানা শাহিনুর ইসলামকে আটক করে পুলিশ। ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। 

তিন দিনের ব্যবধানে একই উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে দুই ইমাম আটকের ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।

   

About

Popular Links

x