Tuesday, June 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিয়েতে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকরের দাবি

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ দাবি জানান

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৮:৫২ পিএম

বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত ব্যয় ও আড়ম্বরপূর্ণ আয়োজন নিয়ন্ত্রণে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করার দাবি জানিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ দাবি জানান। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বিয়ের অনুষ্ঠানে অপচয় কমানো গেলে দেশে মুদ্রাস্ফীতির চাপও কমে আসতে পারে।

সংসদে শাহাদাত হোসেন বলেন, ‘‘বিয়ের নামে দেশে বিত্ত-বৈভবের যে প্রদর্শনী হচ্ছে, তা বন্ধ করা প্রয়োজন। তিনি বলেন, গায়েহলুদসহ বিভিন্ন অনুষ্ঠানে কয়েক দিন আগে থেকে কোরিওগ্রাফার দিয়ে নাচের আয়োজন করা হয়, যা ধর্মীয় অনুশাসনের সঙ্গে সাংঘর্ষিক।”

তিনি বলেন, ‍“বিয়ের অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণে অতীতে থাকা অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করা হলে পরিস্থিতির পরিবর্তন আসতে পারে।”

শাহাদাত হোসেন বলেন, “যদি অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করা যায় এবং আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি, তাহলে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে। একদিনে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অন্তত ১০ শতাংশ কমে আসতে পারে।”

এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের মিতব্যয়ী জীবনযাপন ও অপচয়বিরোধী মনোভাবের কথাও উল্লেখ করেন।

   

About

Popular Links

x