Wednesday, June 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

পে-স্কেল নিয়ে আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

এবারের পে-স্কেলের সবচেয়ে বড় চমক থাকছে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৪:৩৫ পিএম

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করতে বৈঠকে বসছে পে-স্কেল সংক্রান্ত সচিব কমিটি। 
 
বুধবার (২৪ জুন) কারিগরি ও আইনি বিষয়ে সিদ্ধান্ত নিতে পে-স্কেল কমিটি বৈঠক ডেকেছে বলে জানা গেছে। 

বেতন বৃদ্ধি, গেজেট প্রকাশ, পে-স্কেল বাস্তবায়নের ধাপ নির্ধারণ, ভাতা বৃদ্ধি, বেতন বৈষম্য নিরসন এবং কারিগরি ও আইনি জটিলতা দূরীকরণসহ নানা বিষয়ে এ বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। 

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি নিশ্চিত করে জানান, বুধবার সচিব কমিটির নির্ধারিত সভা রয়েছে এবং সেখানে পে-স্কেল বাস্তবায়নের সব আইনি ও প্রাতিষ্ঠানিক দিক নিয়ে বিস্তারিত রোডম্যাপ তৈরি হবে। 

সূত্র থেকে জানা গেছে, এবারের পে-স্কেলের সবচেয়ে বড় চমক থাকছে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য। বাজারে তীব্র মূল্যস্ফীতির চাপ মোকাবিলা এবং ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ এর বিষয়টি মিটিংয়ে বিশেষ অগ্রাধিকার পাচ্ছে। 

   

About

Popular Links

x