Thursday, June 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

২৪ ঘণ্টার ব্যবধানে আবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কত

নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে

আপডেট : ২৫ জুন ২০২৬, ১১:৪৯ এএম

দেশের বাজারে আবারো স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। 

গত ২৪ ঘণ্টার ব্যবধানে এবার ভরিতে ২,২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২, ২৩, ২১৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন করে আবার দাম নির্ধারণ করায়, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে বুধবার (২৩ জুন) সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস।

   

About

Popular Links

x