Saturday, June 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে টানা ২ দিন দাম কমেছে

আপডেট : ২০ জুন ২০২৬, ০১:২০ পিএম

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ২,২১৬ টাকা। এর ফলে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। 

শনিবার (২০ জুন) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।

সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়।

এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২,২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।

এর আগে, শুক্রবার (১৯ জুন) ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ৪,৩৭৪ টাকা। ফলে তিনদিনের ব্যবধানে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমলো ১৫,৬০৩ টাকা।

এরও আগে, গত বৃহস্পতিবার (১৮ জুন) প্রথমবারের দেশের বাজারে ভ্যাটসহ স্বর্ণের দাম নির্ধারণ করে বাজুস। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্বর্ণের ওপর ৫% ভ্যাটের পরিবর্তে নির্ধারিত হারে ভরি প্রতি ২,৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমে ৯,০১৩ টাকা।

   

About

Popular Links

x