Wednesday, July 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড

মঙ্গলবার (৩০ জুন) এ রায় ঘোষণা করা হয়

আপডেট : ৩০ জুন ২০২৬, ০২:৫৬ পিএম

জুলাই ছাত্র আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হয়েছে। কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার নির্দেশসহ তিনটি মামলার প্রতিটিতে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ জুন) এ রায় ঘোষণা করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২।

জুলাই আন্দোলনের ঘটনায় ষষ্ঠ মামলার রায় এটি।

এর আগে বেলা ১২টার দিকে, রায় ঘোষণা উপলক্ষে কারাগার থেকে ট্রাইবুনালে নেওয়া হয় তাকে। 

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার নির্দেশসহ আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়াসহ মোট আটটি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

যে আট অভিযোগ রয়েছে ইনুর বিরুদ্ধে

২০২৪ সালের ১৮ জুলাই এক ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আন্দোলনকারীদের জামায়াত, সন্ত্রাসী ও সাম্প্রদায়িক আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে বলপ্রয়োগ, প্ররোচনা এবং হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়।

২০২৪ সালের ১৯ জুলাই গণভবনে ১৪-দলীয় জোটের বৈঠকে ‘শুট অ্যাট সাইট’ নীতির সিদ্ধান্তে উপস্থিত থেকে তা বাস্তবায়নে ভূমিকা রাখার অভিযোগও রয়েছে।

আন্দোলনকারীদের ছবি দেখে তালিকা তৈরি করে কুষ্টিয়ার এসপিকে ফোনে তাদের গ্রেপ্তার ও নির্যাতনের নির্দেশ দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।

আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং হেলিকপ্টার থেকে বোমা হামলার পরিকল্পনায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে আন্দোলনবিরোধী সহিংসতা ও রাষ্ট্রীয় দমননীতিকে সমর্থন করার অভিযোগ আনা হয়।

১৪–দলীয় জোটের বৈঠকে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখার অভিযোগও রয়েছে।

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের মাধ্যমে সমন্বয় ও ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়ায় ছয়জন আন্দোলনকারীকে হত্যার নির্দেশ এবং সারাদেশে প্রায় ১,৪০০ জন নিহত ও ২৫ হাজারের বেশি আহত হওয়ার ঘটনায় নির্দেশনা দেওয়ার অভিযোগও আনা হয়।

 

বিস্তারিত আসছে....

   

About

Popular Links

x