Thursday, July 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

সালিশ বৈঠকের পর বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

একই হামলায় নবোদয় ইউনিট বিএনপির সভাপতিও আহত হয়েছেন

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০১:৩৫ এএম

রাজধানীর আদাবরে পূর্ব শত্রুতার জেরে আবুল বাসার বাদশা (৩০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। একই হামলায় নবোদয় ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আদাবর থানার নবোদয় কাচাবাজার এলাকায় একটি সালিশ বৈঠক শেষে এ হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হামলায় গুরুতর আহত আবুল বাসার বাদশাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবুল বাসার বাদশা ময়মনসিংহের নান্দাইল উপজেলার । তিনি বর্তমানে বাসিন্দা। আদাবরের নবোদয় হাউজিংয়ের বি ব্লকে বসবাস করতেন এবং নবোদয় ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

একই ঘটনায় গুরুতর আহত ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে পূর্ব শত্রুতার বিষয়টি প্রাথমিকভাবে সামনে এসেছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার বিস্তারিত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

   

About

Popular Links

x