Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘পুলিশ’ লেখা পোশাক, হ্যান্ডকাফ ও খেলনা পিস্তল সহ যুবক আটক

পুলিশ পরিচয় দিয়ে যুবক এলাকার মানুষকে ভয়ভীতি দেখাতেন

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১২:৩৮ এএম

গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশ পরিচয়ে একটি বাড়িতে ঢুকে ভয়ভীতি দেখিয়ে সুবিধা নেওয়ার চেষ্টার অভিযোগে রাকিব শেখ (২৫) নামে এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। সময় তার কাছ থেকেপুলিশলেখা একটি পোশাক, একটি হ্যান্ডকাফ, একটি খেলনা পিস্তল এবং একটি চাকু উদ্ধার করা হয়েছে।

শনিবার ( জুলাই) বিকেলে উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বনগ্রাম এলাকায় ঘটনা ঘটে।

আটক রাকিব শেখ উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বড় ভাট্রা গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা শ্যামল, পরিমল প্রসুন জানান, বনগ্রামের বাসিন্দা গগন বালার বাড়িতেপুলিশলেখা কোট পরে প্রবেশ করেন রাকিব। সেখানে তিনি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখাতে থাকেন এবং বিভিন্নভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করেন। তার আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করেন।

পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি হ্যান্ডকাফ, একটি চাকু এবংপুলিশলেখা একটি কোট উদ্ধার করা হয়। খবর পেয়ে মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেন।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গগন বালার বাড়ি থেকে রাকিব নামে এক যুবককে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি হ্যান্ডকাফ, ‘পুলিশলেখা একটি কোট এবং একটি চাকু জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, “উদ্ধার হওয়া পিস্তলটি খেলনা হলেও দেখতে প্রায় আসল আগ্নেয়াস্ত্রের মতো। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।“

   

About

Popular Links

x