Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার রাঙ্গামাটির সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি

এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৮:৫৮ পিএম

টানা ভারী বৃষ্টিপাত, পাহাড়ধসের উচ্চ ঝুঁকি এবং বিরূপ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে রাঙ্গামাটি জেলার সাজেক ভ্যালিসহ সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস এবং রাঙামাটি জেলায় চলমান চরম ভারী বর্ষণের পরিস্থিতি বিবেচনায় আজ মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিসহ সকল পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে এই সময়ের মধ্যে সাজেক ভ্যালি ছাড়াও জেলার অন্যান্য পর্যটন কেন্দ্র, প্রাকৃতিক ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পর্যটক ও সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

পাশাপাশি, পাহাড়ধসের আশঙ্কার কারণে জেলার বিভিন্ন সড়কপথে চলাচলের ক্ষেত্রে চালক ও যাত্রীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের দেওয়া সব ধরনের নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

   

About

Popular Links

x