Wednesday, July 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বেড়েছে 

পানির প্রবাহে সচল ৫ ইউনিট, বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৪৪ মেগাওয়াট

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১২:২৭ পিএম

টানা কয়েকদিনের বর্ষণে কাপ্তাই লেকে পানির বৃদ্ধির ফলে রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বেড়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে একযোগে চালু করা হয়েছে ৫টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান এই প্রতিবেদককে বলেন, “টানা বৃষ্টিতে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে পানির লেভেল গত কয়েকদিন ধরে বাড়ছে, ফলে পানির উপর নির্ভরশীল এই বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট একসঙ্গে চালু করা হয়েছে।”

তিনি জানান, ৫ ইউনিট তেকে ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে  ১ ও ২ ইউনিট থেকে প্রতিটিতে ৩২ মেগাওয়াট করে ৬৪ মেগাওয়াট, ৩ ইউনিটে ৩০ মেগাওয়াট এবং ৪ ও ৫ ইউনিট থেকে প্রতিটিতে ২৫ মেগাওয়াট করে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৫টি ইউনিটেরর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট। 

এদিকে, কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীরা জানান, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৭৯.৮৬ ফুট মিন সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এসময় পানি থাকার কথা ৮৪.৯৬ ফুট মিন সি লেভেল। লেকে পানির স্বল্পতায় বিগত কয়েক মাস ধরে কখনও ১টি বা ২টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও সোমবার ৩টি ইউনিট এবং মঙ্গলবার  সকালে ৪টি ইউনিট এবং সন্ধ্যায় ৬টা থেকে ৫টি ইউনিট চালু করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

প্রসঙ্গত কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৮ ফুট মিন সি লেভেল।

   

About

Popular Links

x