দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
মার্চ মাস থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৭৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৪ জন ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৬৫ জন।
সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১১৩ জন। মোট শনাক্ত রোগী ১৩ হাজার ৬১৩ জন।
বার্তা থেকে আরও জানা যায়, একই সময়ে নতুন করে ৮৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগী সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১২ হাজার ৩৭৬ জন।



