Monday, July 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ২ প্রাণহানি 

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হলো

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৬:০৪ পিএম

মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ১ দিনে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে ৩২৭ জন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হলো। চলতি জুলাই মাসে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। 

সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় যে দুইজন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে তাদের মধ্যে একজন ঢাকা ও অন্যজন চট্টগ্রাম বিভাগের। এ সময় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৪২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে মোট ২৯৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। চলতি বছর এ পর্যন্ত এই বিভাগেই সর্বোচ্চ ১২ ডেঙ্গু রোগী মারা গেছেন। 

দ্বিতীয় সর্বোচ্চ রোগী ৬১ জন ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। সেখানে বর্তমানে ১৯৭ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ৮ হাজার ৬৫০ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ৮০০ জন। 

   

About

Popular Links

x