Monday, July 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধোলাইখালের সড়কে হঠাৎ করে তৈরি হলো বিরাট গর্ত

 বর্তমানে এলাকাটি ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৫:৪৬ পিএম

রাজধানীর ধোলাইখাল এলাকায় ওয়াসার একটি পানির পাইপ ফেটে যাওয়ায় সড়কের একাংশ ধসে পড়ে বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

রবিবার (১২ জুলাই) বিকালে ভারী বৃষ্টির সময় সড়ক বিভাজকের কাছের রাস্তার একটি অংশ হঠাৎ করেই ধসে পড়ে। বর্তমানে রাস্তাটি দিয়ে যান চলাচল বন্ধ আছে।

জানা গেছে, দুর্ঘটনা এড়াতে ওই এলাকাটি ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। 

এদিকে, দেবে যাওয়া অংশটি পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তারা।

ডিএসসিসির উপসহকারী প্রকৌশলী মো. তারেক হোসেন সংবাদমাধ্যমকে জানান, রাস্তার নিচে থাকা ওয়াসার ২০ থেকে ৩০ বছরের পুরোনো একটি পাইপ থেকে এ লিকেজটি তৈরি হয়েছে।

এটি মেরামত করতে প্রায় ১০ দিন সময় লাগতে পারে বলেও জানান তিনি।

   

About

Popular Links

x